শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন প্রধান উপদেষ্টার তারেক রহমানকে অভিনন্দন বার্তা প্রধান উপদেষ্টার সংবিধান সংস্কার গণভোটের চূড়ান্ত ফল গেজেট প্রকাশ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়: তারেক রহমান ও জোট নেতাদের বিআরজেএ-এর অভিনন্দন স্ট্যান্ডার্ড ব্যাংকে মাসব্যাপী স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ক্যাম্পেইন নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা মক্কায় প্রবাসীদের পাশে মানবিক সহায়তায় মারুফ ও মাহমুদ — কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ প্রবাসীরা ‎ গাইবান্ধা-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের বেসরকারি বিজয় কুমিল্লার দেবিদ্বার থেকে এমপি নির্বাচিত হাসনাত আবদুল্লাহকে দেশ-বিদেশে অভিনন্দন মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা; এম আর সুমন

সিরাজগঞ্জে নকল সিগারেটের ৬২ কার্টুনসহ যুবক গ্রেফতার

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলংগা থানার রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে নকল সিগারেটের কার্টুনসহ রুহুল আমিন ইসলাম শুভকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা। সে রাজশাহীর বোয়ালিয়া উপজেলার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ জানুয়ারি) রাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব -১২ সদস্যরা। এ সময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৬২টি কাগজের কার্টুনে ১২ লাখ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেটসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১২ হাজার টাকা ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এই নকল সিগারেট বিক্রি করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS