শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

জাপানে শক্তিশালী ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩১০ Time View

জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

সোমবার (১ জানুয়ারি) দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়। দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  ভূমিকম্পের পর দেশটির ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামার উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

এনএইচকে টিভি সতর্ক করে দিয়ে বলেছে, পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে এবং জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এনএইচকে আরও  জানিয়েছে, ইশিকাওয়ার ওয়াজিমা শহরের উপকূলে এক মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তারা তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS