1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইংরেজি নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা পাকিস্তানে

  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৩.০০ পিএম
  • ২৯৫ Time View

এ বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়েছে আসছে ইসরায়েল। এতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন, বসবাস করছেন খোলা আকাশের নিচে। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে সব ধরনের ইংরেজি নববর্ষ উদযাপন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

দেশটির তত্তাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-কাকর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছেন।

পাকিস্তান শুরু থেকেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনিদের পক্ষে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক ফোরামে।

এক টেলিভিশন ভাষণে কাকর বলেন, পাকিস্তানের মানুষ দুঃখের মধ্যে আছে। সুতরাং পরিস্থিতি মাথায় রাখা উচিত। তাই পাকিস্তান সরকার নতুন বছর উদযাপন সম্পর্কিত সব অনুষ্ঠান নিষিদ্ধ করেছে।

গাজায় ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে কাকর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশের অনুরোধ করেন।

গাজার মধ্যাঞ্চলে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার মধ্যাঞ্চল ও খান ইউনিস থেকে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়। বিভিন্ন দাতব্য সংস্থাও ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়ছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৫ হাজার ২৪৩ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com