1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

পাবনায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০.২৯ পিএম
  • ৩৬৫ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনা জেলায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার পাশাপাশি মতবিনিময় ও তথ্যচিত্র উপাস্থাপন করা হয়।  সভায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল আলম।

সভায় তথ্যচিত্র উপাস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।  

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, মাহফুজা আকতার, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান ও সাংবাদিক রফিকুল ইসলাম সুইট প্রমুখ।

সভায় জেলা প্রশাসক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জনসাধারণকে এগিয়ে নিতে হবে। সবাই কাজ করলে ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মান সম্ভব। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com