1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার নেতৃত্বে আটঘরিয়া-ঈশ্বরদীতে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই: গালিব

  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১.৪৯ এএম
  • ৩৫০ Time View

নিজস্ব প্রতিনিধি: আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পতাকা তলে সমাবেত হই। আমার নয়নের মনি আটঘরিয়ার একদন্ত ইউনিয়ন বাসী। আমার পিতার অসমাপ্ত রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই। আমার পিতার কৃতকার্মের জন্য আমাকে আপনাদের মনে পড়বে। আপনাদের দঃখ দুর্দশার কথা শুনতে চাই। আমি আপনাদের পাশে থেকে সব সময় কাজ করতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রয়াত ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ ডিলু’র  সুযোগ্য পুত্র পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব প্রধান অতিথির বক্তব্য দেন।

একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেডএম আব্দুল জলিল এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল গফুর মিয়া, সহ সভাপতি সাবেক ছাত্রনেতা মো. মোবারক হোসেন পান্না, চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল।

এসময় আরো উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম সরদার, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজীব হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান শেখ আনোয়ারসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com