1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

৫৭ দিনে সারাদেশে ২৮৯টি অগ্নিসংযোগ

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৫.১৮ পিএম
  • ২৯৭ Time View

বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধ এবং হরতালে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর দুপুর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ও হরতালে গত ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি গাড়ি রয়েছে বলেও জানান তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টার চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ৩টি ও কুমিল্লায় একটি বাসে আগুন দেয়া হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন কাজ করেছেন বলেও জানান তিনি।

এদিকে আজ নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকা অবরোধের বিকেলে রাজধানীর জুরাইনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে দিনে ঢাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিনের পর বিএনপিসহ সমমনারা দফায় দফায় হরতাল -অবরোধ কর্মসূচি ফার করছে। এসব কর্মসূচির আগে পরে যানবাহনে আগুন দেয়ার ঘ্টনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com