1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
Distribution of Cash Dividend of Mercantile Islami Insurance PLC ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ?

বিনিয়োগের জন্য আইডিআর কে বিএসইসির অনুরোধ

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৩.৫০ পিএম
  • ১৫৭ Time View
IDRA

পুঁজিবাজারের বাইরে থাকা ২৬ বীমা কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উদ্বুদ্ধ করতে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটিকে (আইডিআরএ) অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) আইডিআরএ চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে চিঠিতে কোম্পানিগুলোর মূলধনের ন্যুনতম ২০ শতাংশ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করার বিষয়েও সহায়তা চাওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

উল্লেখ, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের অনুরোধে ২০২০ সালে বিএসইসি ৩০ কোটি টাকার কম মূলধনসম্পন্ন বীমা কোম্পানিগুলোকে আইপিওতে আসার বাধ্যবাধকতায় ছাড় দেয়। পাশাপাশি শর্ত দেওয়া হয়, আলোচিত কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে চাইলে তাদের ইক্যুইটির কমপক্ষে ২০ শতাংশ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে।

কিন্তু এখন পর্যন্ত এসব কোম্পানি আইপিওতে আসার জন্য বিএসইসির কাছে কোনো আবেদন করেনি, এমনকি তারা পুঁজিবাজারে তাদের ইক্যুইটির ২০ শতাংশ অর্থও বিনিয়োগ করেনি।

চিঠিতে বলা হয়, আমাদের পুঁজিবাজার এখনো ব্যক্তি-বিনিয়োগকারী নির্ভর। বাজারে মোট লেনদেনের ৮০ শতাংশ ব্যক্তি বিনিয়োগকারীরা করে থাকেন। অর্থাৎ এই বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ মাত্র ২০ শতাংশ। একটি স্থিতিশীল বাজারের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো খুবই জরুরি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com