1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ২.৪৭ পিএম
  • ৩২৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকলে ভোট দেওয়া যাবে না। একই সঙ্গে ভোটার তালিকা ব্যবহারের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করে দেখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ে ১৭ ডিসেম্বর আয়োজিত মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোটার নয়’ এ বিষয়ে নির্মিত বিজ্ঞাপন বিভিন্ন স্যোশাল মিডিয়া এবং বেতার ও টেলিভিশনে প্রচার করতে হবে। এটি বাস্তবায়ন করবেন কমিশন জনসংযোগ শাখার পরিচালক।

নির্বাচন কমিশন ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে। তবে তারা ভোটার নয়। তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন যিনি বাংলাদেশি নাগরিক, আঠারো বছর বা তদুর্ধ্ব বয়সী (অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ), সংশ্লিষ্ট ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

যারা ভোট দিতে পারবেন না, তারা হলেন যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকগণ, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।

এদিকে সভায় সিদ্ধান্ত হয়, কমিশন সচিবালয়ের অনুবিভাগ থেকে পাঠানো ভোটার তালিকা যথাযথ যাচাই-বাছাই করে ব্যবহার করতে হবে। বিষয়টি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (এনআইডি) এ কে এম হুমায়ুন কবীরকে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সভায় এ কে এম হুমায়ুন কবীর বলেন, সম্পূরক ভোটার তালিকা মাঠ পর্যায়ে খুব শিগগিরই প্রদান করা হবে এবং প্রাপ্ত তালিকা মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই করে সঠিক আছে মর্মে কমিশনকে অবহিত করতে হবে। ভোটার তালিকা আইন অনুযায়ী ২০২৪ সালের হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলমান থাকায় কমিশনের অনুমোদন নিয়ে যথাসময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে খসড়া ভোটার তালিকা যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত করতে হবে। মাঠ পর্যায়ে সংরক্ষিত অবিতরণকৃত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দ্বাদশ সংসদ নির্বাচনের পরপরই বিতরণের উদ্যোগ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com