1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে পিকআপের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, ৪ জন আহত

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১২.২১ পিএম
  • ৩৩০ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পিক আপের ধাক্কায় মোটর সাইকেল চালক মনির হোসেন (১৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা দুই আরোহীসহ পিকআপের চালক ও হেলপার।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের সাঁড়া মাড়োয়ারী স্কুল পাড়ায় এই হতাহতের  ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার ফজল আলীর ছেলে। আহতরা হলেন মোটর সাইকেল আরোহী আলিফ (১৮), তাজিম (১৮)। তারা একই এলাকার বাসিন্দা ও বন্ধু। আহত পিক আপ চালক ও হেলপারের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

ঘটনায় আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলিফ জানান, নিহত মনির ও আহত তাজিম তারা তিন বন্ধু। মনির লালপুর উচ্চ বিদ্যালয়ের এবং তারা দুজন ঈশ্বরদী ভোকেশনাল ইনস্টিটিউটের ১০ম শ্রেণির ছাত্র। ঘটনার সময় তারা তিন বন্ধু মোটর সাইকেল যোগে ঈশ্বরদীতে আসতে ছিলো। ঘটনাস্থলে আসলে তাদের সামনে থাকা পিক আপের সঙ্গে বিপরীত দিক ঈশ্বরদী থেকে যাওয়া ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক আপটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। তাতে তারা এই দূর্ঘটনার শিকার হয়েছে।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার আজাদ জানান, পিক আপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে পিক আপটি ঘুরে যায়। এই সময় পিক আপের পাশে থাকা মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলের চালকসহ দুই আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। আর পিক আপটি একজনকে চাপা দিয়ে ছেঁচড়ে নিয়ে যায়। স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইনচার্জ অপু মন্ডল জানান, স্থানীয়দের নিকট থেকে দূর্ঘটনার খবর পেয়ে আহত দুইজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পিক আপের চাকার নিচে আটকে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ শাকিব হোসেন জানান, ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে তাজিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত আলিমকে ভর্তি রাখা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, নিহত মনিরের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দূর্ঘটনার শিকার পিক আপ ও মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আহত একজন ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিক আপ চালক ও হেলপার পলাতক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com