1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দিনাজপুরের ৬ আসনে প্রতীক পেলেন যারা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১.৩১ এএম
  • ৪৭০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের সংসদীয় ছয়টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন।

দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনের আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, এনপিপি, ইসলামী ঐক্য জোট, মুসলিম লীগ, জাসদ, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৬ জন প্রার্থীর মাঝে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, নৌকা। জাতীয় পার্টি থেকে মনোনীত শাহিনুর ইসলাম, লাঙ্গল। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে মনোনীত আব্দুল হক,  হাতুড়ি। বাংলাদেশ পিপলস পার্টি এনপিপি থেকে মনোনীত জহুরুল ইসলাম, আম এবং ডামি আওয়ামী লীগ স্বতন্ত্র জাকারিয়া জাকা ট্রাক প্রতীক পেয়েছেন।

দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌকা। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহবুব আলম, লাঙ্গল। স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন, ঈগল প্রতীক পেয়েছেন।

দিনাজপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম, নৌকা। জাতীয় পার্টি মনোনীত আহমেদ শফি রুবেল, লাঙ্গল। বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত আব্দুস সালাম, হাত পাঞ্জা। বাংলাদেশ ন্যাশনাল পার্টি মনোনীত পারুল সরকার লিনা, আম। ইসলামী ঐক্য জোট মনোনীত ফরহাদ আলম, মিনার এবং ডামি আওয়ামী লীগ স্বতন্ত্র বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন, ট্রাক প্রতীক পেয়েছেন।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর খানসামা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী, নৌকা। জাতীয় পার্টির মনোনীত মোনাজাত চৌধুরী, লাঙ্গল। বাংলাদেশ ন্যাশনাল পার্টি মনোনীত আজিজা সুলতানা, আম এবং  ডামি আওয়ামী লীগ স্বতন্ত্র তারিকুল ইসলাম তারিক ট্রাক প্রতীক পেয়েছেন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ি) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার,  নৌকা। জাতীয় পার্টি মনোনীত নুরুল ইসলাম, লাঙ্গল। বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত শওকত আলী, আম এবং ডামি আওয়ামী লীগ স্বতন্ত্র হযরত আলী বেলাল ট্রাক প্রতিক পেয়েছেন।

দিনাজপুর-৬ (বিরামপুর নবাবগঞ্জ ঘোড়াঘাট হাকিমপুর) বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, নৌকা। জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) মনোনীত শাহ আলম বিশ্বাস, মশাল। তৃণমূল বিএনপি মনোনীত মোফাজ্জল হোসেন, সোনালী আঁশ এবং ডামি আওয়ামী লীগ স্বতন্ত্র সাবেক এমপি আজিজুল হক চৌধুরী ট্রাক প্রতীক পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com