1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রোববার থেকে ডলার বিক্রি হবে ১১০ টাকায়

  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৯.৩০ পিএম
  • ৩৭৪ Time View

দেশে ডলারের দাম ২৫ পয়সা কমেছে। এখন ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১০ টাকায় বিক্রি করবে বলে জানায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা)।

বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ভার্চুয়াল সভা শেষে বাফেদা চেয়ারম্যান আফজাল করিম এ কথা জানান।

বাফেদা চেয়ারম্যান বলেন, আগামী রোববার থেকে এই নতুন হার কার্যকর হবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদনের পর দেশের ব্যাংকগুলো ডলার কেনা-বেচায় ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ব্যাংকগুলো ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাড়িয়েছে। গত দুই বছরের মধ্যে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে যেতে দেখা যায়।

গতকাল আইএমএফ বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তিতে ৬৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে। প্রথম কিস্তিতে গত ২ ফেব্রুয়ারি ৪৪৭ দশমিক আট মিলিয়ন ডলার ছাড় দেয় সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com