বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

বদলি হজের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ Time View

পাকিস্তানে হজের আবেদনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশটির ধর্ম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী বছরের হজের আবেদন জমা দেয়ার সময়সীমা ২২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে হজ-ই-বাদল তথা বদলি হজের বিষয়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। একজন ব্যক্তির পরিবর্তে অন্যজন হজ করাকে বদলি হজ বলে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম ও আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০২৪ সালের হজের আবেদন জমা দেয়ার সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। এর আগে ঘোষিত ১২ ডিসেম্বরের সময়সীমা মঙ্গলবার শেষ হওয়ার দিনে এ ঘোষণা দেয়া হয়।

এছাড়া পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, স্পনসরশিপ স্কিমে হজের আবেদনগুলো ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে গৃহীত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের পরিপ্রেক্ষিতে মূল্যবান বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করার জন্য সরকার ঘোষণা করেছে, যারা বিদেশ থেকে ডলারে তাদের বকেয়া পরিশোধ করবে তাদের ব্যালোটিং ছাড়াই ‘বিজয়ী’ হিসেবে ঘোষণা করা হবে।

এছাড়াও গত পাঁচ বছরে হজ পালন করা তীর্থযাত্রীরাও ২০২৪ সালের হজের জন্য আবেদন করার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS