1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

বাংলাদেশের পুঁজিবাজারে যুক্তরাজ্য বিনিয়োগে আগ্রহী

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১০.১০ পিএম
  • ১৬৯ Time View
Dhaka Stock Exchange

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করতে গভীরভাবে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এছাড়া, বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে দেশটি।

সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে এ আগ্রহ দেখায় যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিদল। বৈঠকে যুক্তরাজ্য সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনসহ হাইকমিশনের অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিএসইসির পক্ষে এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার আব্দুল হালিম, কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ভূমিকা রাখতে যুক্তরাজ্যের সরকার গভীর আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তারা সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া, দেশের অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে পুঁজিবাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে তাদের বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, মিউনিসিপাল বন্ডে বিনিয়োগ, কমোডিটি এক্সচেঞ্জ সৃষ্টি  করা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জন্য স্ট্র্যাটেজিক পার্টনার খোঁজা এবং ফিনটেক প্রোডাক্ট মার্কেট চালু করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি বিষয়েই তারা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা বিভিন্ন সরকারি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে।’ এসব ক্ষেত্রে যুক্তরাজ্যের বিনিয়োগ আসলে আগামীতে দেশের পুঁজিবাজার আরো বেশি শক্তিশালী হবে বলে মন্তব্য করেন তিনি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com