বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

গাজায় এখনো নিখোঁজ ৮ হাজার ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও আট হাজার; আশঙ্কা করা হচ্ছে তাদের অধিকাংশই মারা গেছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।  

গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মুহাম্মদ আল-মুগাইর আল জাজিরাকে জানান, গাজা উপত্যকায় অনবরত বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। উপত্যকাটিতে যেসব বেসামরিক নিখোঁজ, তাদের বেশিরভাগই ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ উত্তর এবং দক্ষিণ গাজার বেশিরভাগ মানুষই নিখোঁজ বলে জানান তিনি।

আল-মুগাইর বলেন, ‘দূর্ভাগ্যবশত ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের উদ্ধার করার জন্য নিরাপত্তা কর্মীদের পর্যাপ্ত বাহনও নেই।’

ইসরাইলের ভয়াবহ হামলায় গাজাবাসী একদিকে বাস্তুচ্যুত হয়েছে, অন্যদিকে ভারি বৃষ্টিপাত এবং প্রচণ্ড ঠান্ডা জেঁকে বসেছে উপত্যকাটিতে। এতে অসহনীয় দুর্ভোগে জীবন পার করছেন এ উপত্যকার বাসিন্দারা। ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী-শিশু। এছাড়া আহত হয়েছেন ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS