1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

বিটিআরসিতে নতুন চেয়ারম্যান নিয়োগ

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ৩২১ Time View

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ।

সোমবার (১১ ডিসেম্বর) মহিউদ্দিন আহমেদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে চুক্তিতে দায়িত্ব পালন করছেন মহিউদ্দিন আহমেদ।

তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে চুক্তি দ্বিতীয় মেয়াদের অবশিষ্ট কাল অর্থাৎ আগামী ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত তিনি বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১’ এর ধারা ৭ এবং ৯ এর বিধান অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন।

বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদারের নিয়োগের মেয়াদ আগামী ১৩ ডিসেম্বর শেষ হচ্ছে। তিনি ২০২০ সালের ১৪ ডিসেম্বর থেকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com