1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

সমুদ্রবন্দরগুলোতে জেটি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৬.০৬ পিএম
  • ২৯১ Time View

বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জেটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়েরও নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেন, আমাদের সমুদ্র তীর আছে, তবে ডেক বা জেটি নেই।  বিদেশে সমুদ্র বন্দরগুলোতে একটি জেটি থাকে, মানে একটি টার্মিনালের মত। সেখানে জাহাজগুলো থাকে এবং ওখান থেকে যাত্রী নেয় তারা। সমুদ্রে ট্যুর করে ওখানে আবার যাত্রী নামিয়ে দেয়।

দেশে এরকম টার্মিনাল বা জেটি নির্মাণ করতে প্রধানমন্ত্রী নির্দেশনায় জানিয়েছেন, স্থানগুলো চিহ্নিত করে সেখানে নির্মাণ কাজ দ্রুত শুরু করতে হবে। এজন্য সমীক্ষা পরিচালনা এবং এ ব্যাপারে কার্যক্রম গ্রহণ করতে হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) সম্ভাব্যতা যাচাই করতে বলেছেন, কোথায় করা যায় এবং কিভাবে করা যায়, সেটার জন্য উনি বলে দিয়েছেন।’

এছাড়া বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা ২০২৩’-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মাহবুব হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com