1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

বিশ্বে পেঁয়াজ আমদানিতে শীর্ষে বাংলাদেশ

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫.৩৪ পিএম
  • ৩৩৩ Time View

বিশ্বের প্রায় দেড় শতাধিক দেশ পেঁয়াজ আমদানি করে থাকে। তবে এসব দেশের মধ্যে পেঁয়াজ আমদানিতে শীর্ষে বাংলাদেশ। জাতিসংঘের পণ্যবাণিজ্য পরিসংখ্যানের তথ্যভান্ডারের (ইউএন কমট্রেড) এক তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসেবে, ২০২২ সালে বাংলাদেশে ৭ লাখ ২৭ হাজার টন পেঁয়াজ আমদানি করে। ওই বছর আর কোনো দেশ বাংলাদেশের চেয়ে বেশি পেঁয়াজ আমদানি করেনি।

ইউএন কমট্রেডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশের পর সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা আমদানি করে ৬ লাখ ৬০ হাজার টন পেঁয়াজ। তৃতীয় অবস্থানে মালয়েশিয়া। তারা আমদানি করে ৫ লাখ টন।

পেঁয়াজ উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায়ও আছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম, তবে অভ্যন্তরীণ উৎপাদনে দেশের চাহিদা মেটানো যাচ্ছে না বলে দেশে পেঁয়াজের আমদানি বাড়ছে। ফলে বাংলাদেশ বিশ্বতালিকায় পেঁয়াজ আমদানির শীর্ষে অবস্থান করছে ।

গত ৭ ডিসেম্বরে ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি আগামী ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করে। এরপরথেকেই বাংলাদেশে পেঁয়াজের বাজার রাতারাতি চড়া হয়েছে। ব্যবসায়ীরা এখন পেঁয়াজ আমদানির জন্য বিকল্প বাজারের খোঁজ করতে শুরু করেছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। তখন বাংলাদেশের বাজারে প্রথমবারের মত আমদানি করা হয় ডাচ পেঁয়াজ।

এবারে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের পর নেদারল্যান্ডসের রপ্তানিকারকরা সে সুযোগ নিশ্চই কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, বিশ্বে এখন পেঁয়াজের সবচেয়ে বড় বাজার বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com