1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩.১৪ শতাংশ দল শক্তিশালী তো সরকার শক্তিশালী: কুমিল্লায় পূর্তমন্ত্রী কালিয়ায় উপজেলা ভূমি অফিসের কর্মচারীর মাসুমের  বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী

মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করতে হবে

  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৯.২৪ পিএম
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সর্বস্তরে মানবাধিকার সুনিশ্চিত করতে সকলকে স্বীয় দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। মানবাধিকার বিরোধী কার্যক্রম সম্পর্কে  সবাইকে সচেতন থাকতে হবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকতে হবে। সকলের সাংবিধানিক ও আইনগত অধিকার সুনিশ্চিত করার জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানবাধিকারের সর্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করছে। তবে মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে সরকার, রাজনৈতিক দলসমূহ, গণমাধ্যম, নাগরিক সমাজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ ডিসেম্বর শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দৈনিক একুশে বাণী’র সম্পাদক আশরাফ সরকার, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি, সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com