1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

দুই মাসে গাজায় নিহত ১৬,২৪৮ জন

  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১১.০৬ এএম
  • ৪৩৭ Time View

দীর্ঘ দুই মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এর মাঝে যুদ্ধের সাময়িক বিরতি দিলেও তা শেষে আবারো পুরোদমে হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা। এখন পর্যন্ত অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় ১৬ হাজার ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) গাজার সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৬ হাজার ২৪৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২টি শিশু। আর নারী রয়েছেন ৪ হাজার ৮৮৫ জন। এছাড়াও এ পর্যন্ত ৪৩ হাজার ৬১৬ জন আহত হয়েছেন।

মিডিয়া অফিস আরও বলেছে, এখনো গাজার ৭ হাজার ৬০০ মানুষ নিখোঁজ রয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইলে ৫ হাজারেরও বেশি রকেট ছুড়ে ফিলিস্তিনের স্বাধীনতকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরাইলের ১২০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। এছাড়াও ইসরাইলের ২৪০ জনেরও বেশি বাসিন্দাকে বন্দি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। হামাসের এই হামলার জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনেরর গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। এর পাশাপাশি স্থল অভিযানও চালায় তারা।

দেড় মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ নভেম্বর প্রথম দফায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর দুই দফায় মোট তিন দিন বাড়ানো হয় যুদ্ধবিরতি। এর মধ্যে চুক্তি মেনে উভয় পক্ষে মোট সাতবার বন্দি বিনিময় হয়েছে। ১ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা। তবে এতদিন উত্তর গাজায় হামলা চালালেও এবার দক্ষিণ গাজাতেও আগ্রাসন শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com