1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

  • আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৯.৫৮ পিএম
  • ৩৭৪ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা। যারা অবরোধের নামে মানুষকে জ্বালিয়ে মারছে, যানবাহনে আগুন দিচ্ছে, ব্যবসায়ীদের নিঃস্ব করছে, এই জানোয়াররা নিজেদের উপলব্ধিতেই নেই যে জ্বালার কি যন্ত্রণা। সাধারণ মানুষ আজ সেই জানোয়ারদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের চিন্তা করছে।তিনি বলেন, আগুন দিয়ে যারা সন্ত্রাসী কর্মকাÐ চালাচ্ছে তাদের পরিণতি ভালো হবে না। হরতাল-অবরোধের মধ্যে পরিবহনে অগ্নিসংযোগের বিরুদ্ধে দেশবাসীকে গড়ে তোলার আহŸান জানিয়ে তিনি বলেন, “শুনেছি তারা লোক ভাড়া করে এনে আগুন সন্ত্রাস করে। আমরা আগুন সন্ত্রাসকে বরদাস্ত করব না। যে যেখানে পারেন আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের ধরে পুলিশে সোপর্দ করেন। তিনি বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুত মানুষ। এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, উন্নয়ন চায়। এজন্যই শেখ হাসিনাকে আবার বিজয়ী করবে মানুষ। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষে ৪ ডিসেম্বর সোমবার সন্ধায় কাহারোল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল চত্বরে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী প্রস্তুতি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালীপদ রায় এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আব্দুল হক সবুজ, জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম, বীরমুক্তিযোদ্ধা প্রেমানন্দ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

সভাটির পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com