1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

দিনাজপুরের ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১০.০০ পিএম
  • ১০৫৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের তৃতীয় দিনে দিনাজপুরের ৬টি আসনের ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। যাচাই-বাছাই কালে বিভিন্ন কারণে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং অফিসার।

রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাইকালে দিনাজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবু হোসাইন বিপুর মনোনয়নপত্রে সমর্থকের তালিকায় ত্র“টি পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। একই অভিযোগে দিনাজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হক ও দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শাহের মনোনয়নপত্র বাতিল করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাকিল আহমেদ বলেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় ৪ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com