1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৬.৪৫ পিএম
  • ২৫১ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে মোট ৫২ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেছেন। প্রার্থীরা জেলা নির্বাচন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং সহকারি রির্টার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসব মনোনয়নপত্র আলাদাভাবে দাখিল করেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মোট ৫২ জন প্রার্থীর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১৬ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ১০ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১২ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৭ জন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বিকল্প ধারা, বিএনএম, এনপিপি ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার ৫ টি আসনে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলার ৮১টি ইউনিয়নে ৬৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন এবং ১০ লাখ ৪১ হাজার ১০৯ জন মহিলা ভোটার রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com