1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

এলসি খোলা ও নিষ্পত্তি কমেছে

  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬.৪১ পিএম
  • ২৮৮ Time View

ডলার সংকটের কারণে চাহিদামতো লেটার অব ক্রেডিট (এলসি) বা ঋণপত্র খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। এ সংকটের কারণে চলতি অর্থবছরের প্রথম চার মাস জুলাই থেকে অক্টোবরে আমদানি এলসি খোলা কমেছে ১১ দশমিক ৫২ শতাংশ। আর এলসি নিষ্পত্তি কমেছে ২৪ দশমিক ০৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে মোট ২ হাজার ১৮২ কোটি ডলারের পণ্য আমদানির এলসি খোলা হয়েছে। আর নিষ্পত্তি হয়েছে ২ হাজার ১৯৭ কোটি ডলারের। আগের বছরের একই সময়ের তুলনায় এলসি খোলা কমেছে ১১ দশমিক ৫২ শতাংশ। নিষ্পত্তি কম হয়েছে ২৪ দশমিক ০৭ শতাংশ।

এসময় সবচেয়ে বেশি আমদানি এলসি খোলা কমেছে ভোগ্যপণ্যের। আলোচ্য এই চার মাসে ভোগ্যপণ্যের এলসি কমেছে ৩৯ দশমিক ০৬ শতাংশ। আর এলসি নিষ্পত্তি কমেছে ২৪ দশমিক ২৬ শতাংশ।

এলসি নিষ্পত্তি কমার তালিকার শীর্ষে রয়েছে মূলধনী যন্ত্রপাতি। চার মাসে এর এলসি নিষ্পত্তি ৫০ শতাংশ কমে ৮৩৩ কোটি ডলারে নেমেছে। এসময় মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা কমেছে ২০ দশমিক ৭৫ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ কমেছে শিল্পের কাঁচামাল। প্রথম চার মাসে এর এলসি নিষ্পত্তি ৩৬ শতাংশ কমে ৬৯১ কোটি ডলারে নেমেছে। আর আমদানি এলসি খোলা কমেছে ১৬ দশমিক ১২ শতাংশ।

এছাড়া পেট্রোলিয়ামের এলসি নিষ্পত্তি প্রায় ১৫ শতাংশ কমে ৩৩১ কোটি ডলার দাঁড়িয়েছে। মধ্যবর্তী পণ্যে কমেছে প্রায় ১২ শতাংশ। অন্যান্য পণ্যের এলসি নিষ্পত্তি ১৩ শতাংশের বেশি কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com