1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

২৩ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৪.৪১ পিএম
  • ২৮১ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৩ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, এমারেল্ড ওয়েল, আলহাজ্ব টেক্সটাইল এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৪৩ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার ৫ কোটি ৯ লাখ ৫৭ হাজার, এমারেল্ড ওয়েলের ১ কোটি ৭৯ লাখ ৭২ হাজার, আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৭৮ লাখ ৩১ হাজার এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার, বীচ হ্যাচারির ১ কোটি ১৩ লাখ ২০ হাজার, একমি পেস্টিসাইডের ৮৬ লাখ ১৫ হাজার, ফাইন ফুডসের ৭৯ লাখ ৩৫ হাজার, একমি ল্যাবরটরিজের ৭১ লাখ ১ হাজার এবং ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৬৪ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com