1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

পীরগঞ্জ উপজেলা আ.লীগ সভাপতির মুক্তিযোদ্ধা গেজেট বাতিলে মিষ্টি বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৮.৩৫ পিএম
  • ৩৮৩ Time View

নিজস্ব প্রতিনিধি: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৮৬তম কার্যকারী সভায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হকের মুক্তিযোদ্ধার গেজেটটি বাতিল করা হয়েছে। গত ৩১ অক্টোবর ওই সভায় তার বীর মুক্তিযাদ্ধা হওয়ার বিষয়টি প্রমাণিত না হওয়ায় গেজেটটি বাতিল করা হয়।

এই খবর পেয়ে সোমবার (১৩ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করেন উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী। এমন খবরে তার সঙ্গে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

গেজেটে বলা হয়, যেহেতু তথ্য গোপণ করে নতুন গেজেট করা হয়েছে তাই ইমদাদুল হকের ১৭০২নং গেজেটটিও ১৬২৫নং গেজেটের ন্যায় বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী বলেন, ইমদাদুল হক কোন মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি স্বপরিবারে ভারত থেকে এসে এখানে বসবাস করছেন। এরপরেও তিনি ভুয়া কাগজ দেখিয়ে মুক্তিযোদ্ধার নাম লিখিয়েছিল।

আমি আগে অভিযোগ করে একবার ইমদাদের ১৬২৫নং গেজেট বাতিল করিয়েছিলাম। এরপরেও সে গোপণে কিভাবে যেন নতুন ১৭০২নং গেজেট করে আবারও মুক্তিযোদ্ধা কাউন্সিলে আবেদন করে। পরে আমি পুণরায় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ দিয়েছিলাম।

অবশেষে সেই অভিযোগ তদন্ত শেষে আবারও ইমদাদুল হকের গেজেট বাতিল করে মুক্তিযোদ্ধা কাউন্সিল।
তিনি আরও বলেন, আমি ধন্যবাদ ও সাধুবাদ জানাই মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীকে, যিনি সঠিক পদক্ষেপ নিয়েছেন। আমি মন্ত্রীর দেওয়া সিদ্ধান্তে আনন্দিত হয়ে মিষ্টি বিতরণ করছি। এভাবে আমাদের গর্জে উঠতে হবে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কথা বলেছি। তারা বলছে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনি আবার আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com