1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

শীতের শুরুতেই পাখির সমাগম: চলনবিলে অবাধে চলছে নানা প্রজাতির পাখি শিকার

  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ৩০৮ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলা নিয়ে গঠিত ঐতিহ্যবাহী চলনবিল। চলনবিলে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে বিভিন্ন প্রজাতির পাখি। শীতের শুরুতেই এ বিলাঞ্চলে এসব পাখির সমাগম ও কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে। এ সুযোগে শিকারিরা অবাধে বিশেষ কৌশলসহ মরণ ফাঁদ পেতে পাখি শিকার করা হচ্ছে। তারা এসব পাখি বিক্রি করছে এলাকার বিভিন্ন হাট-বাজারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, নাটোরের সিংড়া, গুরুদাসপুর, পাবনার বেড়া, চাটমোহর, ফরিদপুর ঐতিহাসিক চলনবিলাঞ্চল নামে পরিচিত। প্রতি বছরের ন্যায় এবারো শীত শুরুতে এবারো দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি আসা শুরু করছে।

এ পাখি আসার শুরুতেই বিষটোপ, জাল ও ফাঁদ পেতে নির্বিচারে পাখি শিকার করা হচ্ছে এবং এ বিল ঘেষা বিভিন্ন ফসলি জমির মধ্যে বড় বাঁশের সঙ্গে উঁচু করে জাল পেতে রাখা হচ্ছে। এ পদ্ধতিতে মাটিতে বসে থাকা পাখিগুলো বিশেষ কৌশলে তাড়া করলেই পাখিগুলো উড়ে জালে আটকা পড়ে। এসব পাখিগুলোর মধ্যে রয়েছে, শালিক, টগা, রাতচরা, ডাহুক, সাদা বক, চ্যাগা ও বালিঁহাসসহ বিভিন্ন প্রজাতির পাখি। এসব পাখি বিভিন্ন দামে হাট-বাজারে বিক্রি করছে শিকারীরা। অবৈধভাবে এ পাখি শিকারে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। এ পাখি শিকার রোধে কাজ করছে ‘চলনবিল জীব ও বৈচিত্র্য রক্ষা কমিটি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তবে, স্থানীয় প্রশাসনের জোরালো কোনো উদ্যোগ না নেয়ায় বন্ধ হচ্ছে না এ পাখি শিকার। এছাড়া সংশ্লিষ্ট প্রশাসনের নজর না থাকায় এ পাখি শিকার চলছে অবাধে। পাখি বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য ও নিরাপত্তার জন্য বিভিন্ন প্রজাতের পাখি প্রতিবছরই চলনবিলে আসে।

এসব পাখি ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, পাখি নিধন অপরাধ। এ অপরাধের জন্য আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে। জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, পাখি শিকার জীববৈচিত্র্য জন্য ক্ষতিকর। তবে পাখি শিকারের তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com