1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC. আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ৩ সেপ্টেম্বর শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬ মাধবপুর যৌতুকের টাকার জন্য স্ত্রীকে নির্যাতন; ভিডিও ভাইরালের পর স্বামী আটক ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডারে দারুণ অফার টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে

২ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৯.৪১ এএম
  • ২৪৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই আসনেই ভোট হবে স্বচ্ছ ব্যালটে।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে শনিবার থেকেই মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ১৩২টি কেন্দ্রের ভোটার ৪ লাখ ১০ হাজার ১১২ জন। আর লক্ষ্মীপুর-৩ আসনে ১১৫টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন।

গত ৩০ সেপ্টেম্বর মারা যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা। একইদিন মারা যান লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। তাদের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা কোরে ভোটের তফসিল দেয় নির্বাচন কমিশন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাঁচ জন। এরা হলেন, আওয়ামী লীগের শাহজাহান আলম (নৌকা প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন (আম প্রতীক), জাতীয় পার্টির মো. আব্দুল হামিদ (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল (গোলাপ ফুল প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মো. জিয়াউল হক মৃধা (কলার ছড়ি প্রতীক)।

এদিকে, আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিত হয়ে আসা তিন সংসদ সদস্য কোনও অধিবেশন পাবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com