1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা

  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১০.২৯ এএম
  • ৩২৩ Time View

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মায়ের সাথে অভিমান করে ১২ তলা থেকে লাফ দিয়ে শিপা আক্তার (১৩) নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার সোনারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিপা আক্তার একই গ্রামের পূর্ব পাড়ার মোল্লা বাড়ির ইকবাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিপা স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করত। কিন্তু প্রতিদিন সে মাদ্রাসায় যেত না। বৃহস্পতিবারও মাদ্রাসায় যেতে না চাইলে তার মা বকাঝকা করে। এতে মায়ের সঙ্গে অভিমান করে ১২ তলা ভবনের ছাদ থেকে লাফ দেয় শিপা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ আহমেদ বলেন, মায়ের সাথে অভিমান করে ছাদ থেকে লাফিয়ে কিশোরী আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com