1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

২৮ অক্টোবরের সহিংসতা সরকারের পূর্বপরিকল্পিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭.৩৮ পিএম
  • ৩১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা সরকারের পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি)।

আজ ২ নভেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ দাবি করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।

বিবৃতিতে এম এ হাশেম রাজু বলেন, গত ২৮ অক্টোবর বিএনপিকে মহাসমাবেশের অনুমতি প্রদানের পরও মহাসমাবেশ চলাকালে ইচ্ছাকৃত ভাবে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে পুলিশ। যদিও সব পক্ষই সহিংসতা করেছে, তবু রাজনৈতিক বিরোধীদের ওপর পুলিশের অব্যাহত দমনপীড়নের কারণে এসব ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আইএইচআরসি গভীরভাবে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্কের মধ্যে বাংলাদেশের সামগ্রিক অবস্থা দৃষ্টিগোচর করেছে যে বিএনপিকে সরকার সমাবেশের অনুমতি প্রদান করে আবার ডিএমপিকে দিয়ে  ইলেকট্রিসিটি লাইন ও মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে নির্বিচারে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল, শত—শত রাউন্ড গুলি বর্ষণ, লাঠিচার্জ করে বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার, বাকস্বাধীনতা থেকে বঞ্চিত করার লক্ষ্যে সমাবেশ পন্ড করে দেয়। এর ফলে জনগণের জানমালের ক্ষয়—ক্ষতি, বাস পুড়ানো, পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে দুর্বৃত্তরা নির্মমভাবে দিনে দুপুরে হত্যা করে। অন্যদিকে যুবদল নেতা শামীম মোল্লা, সাংবাদিক রকিব ভুঁইয়া পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। গত ১৫ বছর ধরে মানুষের সাংবিধানিক অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন একেবারেই অনুপস্থিত। এই ঘটনাগুলো প্রমাণ করে দীর্ঘকাল ধরে বাংলাদেশের মাটিতে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আরো বলেন, ৩১ অক্টোবর বিএনপিসহ বিরোধী দলের ডাকা রেলপথ, রাজপথ, নৌ—পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগে বাধা, বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতার, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখাসহ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন যেকোনো উদ্যোগ নির্বাচন পরিচালনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে। গত কয়েক দিনে বিরোধী দলের কর্মসূচিতে অনেক নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত ও আহত হয়েছে।

আইএইচআরসি মনে করে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের ভোটাধিকার প্রয়োগসহ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিরোধী দলকে নিয়ে জরুরীভাবে সমঝোতায় পৌঁছানো এখন সময়ের দাবি। আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি, বিরোধী নেতাকর্মীদের বাসায় বাসায় তল্লাশি বন্ধ, গায়েবী মামলা বাতিল এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com