1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

দেশে ফিরলেন লিটন দাস

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৯.২৮ এএম
  • ২৫৭ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে দিল্লি যাওয়ার কথা ছিল লিটন কুমার দাসের। কিন্তু বাংলাদেশের ম্যাচ ভেন্যুতে না গিয়ে দেশে ফিরেছেন এই ক্রিকেটার।

জানা গেছে, লিটন দাসের স্ত্রী দেবশ্রী সঞ্চিতা সন্তানসম্ভবা। সে কারণেই হুট করে তার দেশে ফিরে আসা। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টা নাগাদ কলকাতা থেকে বাংলাদেশের বিমানের ফ্লাইট ধরেন তিনি। দেশে আসলেও শিগগিরই ভারতে চলে যাবেন তিনি।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ নভেম্বর। ওই দিন দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে তারা। ওই ম্যাচের আগেই ভারতে ফিরবেন টাইগার ব্যাটার। ৩ নভেম্বর কিংবা ৪ নভেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি।

লিটন দেশে ফিরে আসলেও বাংলাদেশ দল দিল্লিতে পৌঁছেছে। টাইগার ক্রিকেটাররা উঠেছে লা মেরিডিয়ান হোটেলে।

লিটন দাসের মতো সাকিবও হুট করে দেশে ফিরে এসেছিলেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে পারফরম্যান্স ঝালাই করে নিতে মিরপুরে শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হন তিনি। যা নিয়ে তুমুল বিতর্কও হয় দেশজুড়ে। দুদিন অনুশীলন শেষে আবার ভারতে চলে যান বাংলাদেশ ক্যাপ্টেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com