শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’ হাদী হত্যা মামলার পুন:তদন্ত পূর্বক আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু’র ২০তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক, মহান স্বাধীনতা সংগ্রামের বীরযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী এবং মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজসহ বহু শিক্ষা ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মেসবাহ উদ্দিন সাবু’র ২০তম মৃত্যুবার্ষিকী।

তিনি ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার, বাংলাদেশ আরচ্যারি ও খো খো ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি এবং ঐতিহ্যবাহী দিলকুশা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু স্মৃতি সংসদ, সাবু স্মৃতি গ্রন্থাগার, সাবু স্মৃতি নৈশ বিদ্যালয় (অবৈতনিক), মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু স্মৃতি ব্লাড ব্যাংক, পাঞ্জেরী সমাজকল্যাণ পরিষদ, তানজিম ফাউন্ডেশন, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরাম সকালে মরহুমের কবর জিয়ারত ও বাদ  আসর সাবু স্মৃতি সংসদের উদ্যোগে মতিঝিল এজিবি কলোনীর আইডিয়াল জোনস্থ সাবু চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিরের আয়োজন করা হয়েছে।

মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাবু স্মৃতি সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS