1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

পাবনায় একই দিনে ২ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১০.০৩ পিএম
  • ৩৪৪ Time View

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে একদিনে দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দাশুড়িয়া ও পাকশী ইউনিয়নে শিক্ষার্থীর নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আমিরুল ইসলামের ১৫ বছরের ছেলে শহীদ মাল ও পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের ইয়াছিন আলীর ১৬ বছরের মেয়ে সুমনা খাতুন। সুমনা ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রী ও শহীদ মাল দাশুড়িয়ার দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ালেখা করতো।

পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতের কোনো এক সময় দাশুড়িয়া সুলতানপুর মধ্যপাড়া গ্রামে স্কুলছাত্র শহীদ মালের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সোমবার সকাল ৯টার দিকে শহীদের নিজ বাড়ির শয়নকক্ষ বাঁশের আড়ায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই নুরুল হুদা জানান, স্কুলছাত্রের পরিবার থেকে দাবি করা হয়েছে, মোবাইল কিনে না দেওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। তবে মরদেহের ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে আশা করা যাচ্ছে।

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে পাকশী দিয়াড় বাঘইল গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ একই কায়দায় ঝুলন্ত অবস্থায় কলেজ ছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। রোববার গভীর রাতে সুমনা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের দাবি।

ঈশ্বরদী থানার এস আই আব্দুল মোত্তালেব জানান, খবর পেয়ে সুমনার বাড়ির থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে মারা যাওয়া কারণ এখনও স্পষ্ট হয়নি পুলিশের কাছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহের ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com