1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৭.১৭ পিএম
  • ৩১৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে রোববার (২৯ অক্টোবর, ২০২৩) দুপুর ১২টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম। 

সভায় আরও উপস্থিত ছিলেন—প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, কোম্পানির স্বতন্ত্র পরিচালক ড. আহসান এইচ মনসুর, শামসুল আলম মল্লিক, এফসিএ এবং অধ্যাপক এম সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ। 

এছাড়াও সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, এস এম শোয়েব হোসেন নোবেল ও এমদাদুল হক সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, মো. হুমায়ুন কবীর ও মো. ইউসুফ আলী, কোম্পানি সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন, হেড অব ইন্টারনাল অডিট এবং কমপ্লায়েন্স (ভারপ্রাপ্ত) রহমত আরা হুদা, কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদনসহ প্রতিষ্ঠান ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারপ্রতি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য শেয়ারপ্রতি  ৯০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। 

এছাড়াও, সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালকদের নির্বাচন/পুনঃনির্বাচন এবং প্রতিষ্ঠানের একজন স্বতন্ত্র পরিচালককে আগামী ৩ বছরের জন্য পুনঃনিয়োগ প্রস্তাব অনুমোদন করেন। ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি, চার্টাড অ্যাকাউন্টেন্টস্কে এবং কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স নিরীক্ষক হিসেবে মেসার্স আল-মুক্তাদির অ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্টকে পুনঃনিয়োগের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। 

উক্ত সভায় যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করায় সভার চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com