1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সাংবাদিকদের ওপর হামলা: ডিইউজে’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৮.৩৪ পিএম
  • ২৮৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পূর্ব ঘোষিত সমাবেশের কর্মসূচির সময় পেশাগত দায়িত্ব পালনকালে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ওপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে   ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ শনিবার  ডিইউজে নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ  আলম এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর এহেন হামলা উদ্দেশ্যপ্রণোদিত,  উদ্বেগজনক। পুলিশের পক্ষ থেকে এধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটার আশ্বাস দেয়া হলেও প্রতিটি ঘটনায় সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে। পরিচয় দেয়ার পরও ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর নির্দয়ভাবে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আজকের ঘটনায় দ্যা রিপোর্ট টুয়েন্টি ফোর ডট কম এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান, দৈনিক আমাদের কন্ঠের  সিনিয়র রিপোর্টার ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য রাজু আহমেদ, নিউ এজ-এর আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানি, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল এবং তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরা পারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের ও ফ্রিল্যান্সার মারুফসহ প্রায় ৩০ জন সাংবাদিক আহত হয়।

নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী দেওয়ার কঠোর হুঁশিয়ারিও দেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com