1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

এলএনজি আমদানির ৩ প্রস্তাব অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০.৪৪ এএম
  • ২৭০ Time View

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা জন্য এলএনজি আমদানির লক্ষ্যে তিনটি আলাদা আলাদা প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে এলএনজি আমদানির জন্য দুটি ড্রাফট এগ্রিমেন্ট ও একটি প্রস্তাবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করতে অনুমোদন দিয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক মহেশখালীতে বিদ্যমান এলএনজির রিগ্যান ক্যাপাসিটি ৫০০ এমএমসিএফডি হতে ৬০০ এমএমসিএফডি বৃদ্ধি করে এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড (ইইবিএল) কর্তৃক এলএনজি টার্মিনালের বর্ধিতকরণ সংক্রান্ত ‘এলএনজি ব্যবহার চুক্তির খসড়া সংশোধনের দলিল’ অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক এক্সিলারেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপের কাছ থেকে ১৫ বছর মেয়াদে জানুয়ারি ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত ০.৮৫ এমটিপিএ এবং ২০২৮ সাল থেকে ২০৪০ সাল পর্যন্ত ১.০০ এমটিপিএ এলএনজি আমদানির লক্ষ্যে নেগোসিয়েশন করা দরপ্রস্তাব {Contract Price=(13.35% Dated Brent+0.30) USD/MMBtu} এবং Draft LNG SPA চূড়ান্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক “বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১” -এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের ২৩তম) এলএনজি M/S Vitol Asia Pte. Ltd, Singapore এর কাছে থেকে প্রতি এমএমবিটিইউ ১৭.৫৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৭৬২ কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৮৮০ টাকা ব্যয় হবে।

তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ’হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ওয়ালটন থেকে ২৫ হাজার ল্যাপটপ কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এ বিষয়ে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ‘হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ২৫ হাজার ১২৫টি ল্যাপটপগুলো কেনা হবে। ল্যাপটপ কিনতে মোট ব্যয় হবে ১৬৫ কোটি টাকা ব্যয় হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com