1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ইইএফ প্রকল্পে ১৬২৪ কোটি টাকা ঋণ সহায়তা

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১০.৪০ পিএম
  • ৩৭৭ Time View

চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ইক্যুইটি এন্টারপ্রেনারশিপ ফান্ডের (ইইএফ) এক হাজারের বেশি প্রকল্পে ১ হাজার ৬২৪ কোটি টাকা ঋণ সহায়তা দেওয়া হয়েছে। তাতে ঋণের অর্থে প্রায় ৫৬ হাজার জনের স্থায়ী ও মৌসুমি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের করা এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সূত্রেও এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় আইসিটি শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প প্রকল্পে বিনিয়োগ বাড়াতে ২০০০–২০০১ অর্থবছরের জাতীয় বাজেটে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে সম মূলধন উন্নয়ন তহবিল (ইইএফ) গঠন করে বাংলাদেশ ব্যাংকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়। গত আগস্ট পর্যন্ত অর্থ মন্ত্রণালয় এ তহবিলে ২ হাজার ২২৫ কোটি টাকা ছাড় করেছে।

এদিকে গত সেপ্টেম্বর পর্যন্ত ইইএফের আওতায় ১ হাজার ৯২৩টি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক প্রকল্পে ৩ হাজার ৪৫৭ কোটি টাকা এবং ১৪০টি আইসিটি প্রকল্পে ২১৮ কোটি টাকার সহায়তা মঞ্জুর করা হয়েছে। তবে ওই সময় পর্যন্ত ৯৩৪টি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৪৮৯ কোটি টাকা এবং ১০৫টি আইসিটি প্রকল্পে ১৩৫ কোটি টাকা অর্থাৎ মোট ১ হাজার ৩৯টি প্রকল্পে ১ হাজার ৬২৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারের এ সহায়তার অর্জন ত্বরান্বিত করতে ২০১৮ সালে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষিভিত্তিক এবং আইসিটি খাতের জন্য ইক্যুইটি মডেলের পরিবর্তে ইইএফের আওতায় এন্ট্রারপ্রেনারশিপ সাপোর্ট ফান্ড (ইএসএফ) নামে একটি নীতিমালা প্রণয়ন করা হয়। সংশোধিত নীতিমালার আওতায় উদ্যোক্তারা মাত্র দুই শতাংশ সুদে চার বছর গ্রেস পিরিয়ডসহ সহজ শর্তে ঋণ পাচ্ছেন।

এতে আরও বলা হয়, ইইএফ সহায়তার মাধ্যমে কৃষিভিত্তিক ও আইসিটি প্রকল্প বাস্তবায়নের ফলে এ যাবত প্রায় ৫৬ হাজার লোকের স্থায়ী ও মৌসুমি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কৃষিভিত্তিক প্রকল্প বাস্তবায়নে গ্রামীণ অর্থনীতিতে উন্নয়ন হয়েছে। আইসিটি প্রকল্পগুলো থেকে উৎপাদিত বিশ্বমানের সফটওয়্যার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহৃত হওয়ার পাশাপাশি রপ্তানিও হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com