1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৯৬ কোটি টাকা

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ১২.২৪ পিএম
  • ৩৫৭ Time View

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী গত আগস্টে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৭ কোটি টাকা। যা আগের মাস জুলাইয়ে ছিল ২ হাজার ৩৪১ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯৬ কোটি টাকা বা ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে সুপারশপে এক হাজার ২১৮ কোটি টাকা কেনাকাটা হয়েছে, যা মোট লেনদেনের ৪৯ দশমিক ৯৯ শতাংশ। অন্যদিকে, জুলাই মাসে সুপারশপে কেনাকাটায় লেনদেন হয়েছে এক হাজার ১৭৩ কোটি টাকা বা মোট লেনদেনে ৫০ দশমিক ১১ শতাংশ। তথ্যমতে, শতকরা হিসাবে আগস্টে লেনদেন কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ক্রেডিট কার্ড ব্যবহারকারীর খরচের ধরণ বিবেচনায় গ্রাহক খুচরায় ১২ দশমিক ৩৪ শতাংশ কেনাকাটা করে থাকেন। তারা ইউটিলিটির জন্য ৯ দশমিক ১৬ শতাংশ লেনদেন করে থোকেন। ওষুধ কেনাকাটায় ৫ দশমিদ ৯৫ শতাংশ, পোশাকে ৪ দশমিক ৫২ শতাংশ, ফান্ড ট্রান্সফারে ৩ দশমিদ ৪৭ শতাংশ, পরিবহন কাজে ৩ দশমিক ৩৭ শতাংশ, ব্যবসায়িক উদ্দেশ্যে ২ দশমক ১৮ শতাংশ, পেশা ও সরকারি সেবায় এক দশমিক শূন্য ৯ শতাংশ লেনদেন হয়ে থাকে।

হাবিবুর রহমান নামে একজন ক্রেডিট কার্ড ব্যবহারকারী জানান, আমার আয়ের সিংহভাগই খরচ হয়ে যায় মাসের শুরুতে। মূলত দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় এমনটা হয়। পরে ধার করে চলা লাগতো। এখন আমি ক্রেডিট কার্ড ব্যবহার করি। এর মাধ্যমে ডিপার্টমেন্টাল স্টোরে লেনদেন করি। আর ধার করা লাগে না আবার ক্রেডিট কার্ডেও ৪৫ দিনের সময় পাওয়া যায়।

ব্যাংকগুলোও ক্রেডিট কার্ডের প্রচারণা করছে জোরেসোরে। একটি বেসরকারি ব্যাংকের কার্ড রিটেইল বিভাগের প্রধান জানান, নিত্যপণ্যসহ নানা পণ্য কিনতে ক্রেডিট কার্ডে ছাড় দেওয়া হয়ে থাকে। আমরা গ্রাহকের সুবিধার কথা বিবেচনায় এনে নানা অফার দিয়ে প্রচার করছি। গ্রাহক যাতে এসব অফার নিতে পারেন।

অন্যদিকে, দেশের বাইরে ক্রেডিট কার্ডের ব্যবহার হয়ে থাকে ২৬ দশমিক ৭৩ শতাংশ। এর সিংহভাগই খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোর বা সুপারশপে। খুচরা আউটলেটে ব্যবহার হয় ১৫ দশমিক ৯২ শতাংশ। বিদেশের বেশি ব্যবহার হয় ভিসা কার্ডের মাধ্যমে, যা প্রায় মোট লেনদেনের ৭২ দশমিক ৬ শতাংশ, মাস্টার কার্ডের মাধ্যমে খরচ হয় ১৭ দশমিক শূন্য ৮ শতাংশ, এমএক্স কার্ডের মাধ্যমে খরচ হয় ১০ দশমিক শূন্য ৩ শতাংশ।

ক্রেডিট কার্ডে মাধ্যমে ভারতে ব্যবহার হয়ে থাকে ১৭ দশমিক ৬২ শতাংশ, যুক্তরাষ্ট্রে ব্যবহার হয় ১৬ দশমিক ৩২ শতাংশ, থাইল্যান্ডে ব্যবহার হয় ৯ দশমিক ৫১ শতাংশ, যুক্তরাজ্যে ব্যবহার হয় ৭ দশমিক ৬৯ শতাংশ, সিঙ্গাপুরে ৭ দশমিক ৬৮ শতাংম, কানাডায় ৬ দশমিক ৭১ শতাংশ, আরব আমিরাতে ৬ দশমিক ৪৯ শতাংশ, মালয়েশিয়ায় ৫ দশমিক ৪০ শতাংশ, সৌদি আরবে ২ দশমিক ১৮ শতাংশ ব্যবহার হয়।

আগস্ট মাসে বিদেশি নাগরিকরা দেশের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ২১৮ কোটি টাকা। এসব নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ২৫ দশমিক ৩৪ শতাংশ, যুক্তরাজ্যে নাগরিক ১২ দশমিক ৩৯ শতাংশ, ভারতের নাগরিক ১০ দশমিক ৯২ শতাংশ, সিঙ্গাপুরের নাগরিক ৩ দশমিক ৭৪ শতাংশ ক্রেডিট কার্ডে মাধ্যমে খরচ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com