সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধিতে শীর্ষে ইসলামী ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ ‎ ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঈদুল ফিতরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না: উলিপুরে এমপি সালেহী বাঘায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ নিহত ৩ বিশেষ অভিযানে ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদসহ একজন কে গ্রেফতার করেছে র‌্যাব-১ ইসলামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন জামায়াত মনোনীত প্রার্থী মো: মনির হোসেন মাধবপুরে আইন শৃংখলা কমিটির বিশেষ সভা নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ

যুদ্ধে ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনীদের মানবিক সহায়তায় পাশে থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৩ অক্টোবর সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিশ্ব মানবকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান’র সঞ্চালনায় এবং বিশ্ব মানবকল্যাণ ট্রাস্টের সদস্য খুরশীদ নাঈম সংবাদ সম্মেলনে প্রেস রিলিজ পাঠের মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন।

প্রধান অতিথি প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশ্ব মানবকল্যাণ ট্রাস্ট্র’র চেয়ারম্যান কে এম খালিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অবিলম্বে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধের আহ্বান জানান, যুদ্ধ নয় শান্তি চাই, বাঁচার মতো বাঁচতে চাই, মিলেমিশে থাকতে চাই। তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্থ ফিলিস্তিনী নারী-শিশু, বৃদ্ধ ও আবাল বৃদ্ধ বনিতাসহ সর্বস্তরের জনগণের জন্য ত্রাণ সামগ্রী ও অর্থ সহায়তা পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু ব্যক্তিগতভাবে পাঠানোর কোন সুযোগ না থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছেন এবং জরুরী ভিত্তিতে চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছেন। আমরা ওনার কার্যক্রমের সাথে একাত্মতা প্রকাশ করে ওনার অনুমতি সাপেক্ষে আমাদের প্রতিষ্ঠান থেকে সাধ্যমত ত্রাণ, ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরকারের নিকট পৌছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংকার মঈনুদ্দিন, ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের উপ-প্রচার সম্পাদক এইচ এম মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য আনন্দ কুমার সেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী। মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের আত্মার শান্তি কামনায় এবং ফিলিস্তিনী যুদ্ধে সকল শহিদদের স্মরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS