1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

পোশাক শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের সভার প্রস্তাব প্রত্যাখান

  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৯.৪০ পিএম
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২২ অক্টোবর ২০২৩ রবিবার সকালে তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের অফিসে পোশাক শিল্পের শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড মিটিং হয়। সভায় মালিক পক্ষ ১০,৪০০ (দশ হাজার চারশত) টাকা ও শ্রমিক প্রতিনিধি ২০,৩৯৩ (বিশ হাজার তিনশত তিরানব্বই) টাকা প্রস্তাব পেশ করেন। আবারো ১ নভেম্বর ২০২৩ সভা আহ্বান করে আজকের সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত প্রস্তাব প্রত্যাখান করে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, দেশের সকল গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা, ৬৫% বেসিক, ১০% ইনক্রিমেন্ট দাবি করে আসছে। এ দাবি ৪০ লাখ শ্রমিকের প্রাণের দাবি।

বজলুর রহমান বাবলু বলেন, আমরা বর্তমান জীবনযাত্রায় ব্যয়ের সাথে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে। সেই যুক্তিযুক্ত দাবি—দাওয়া মেনে নিয়ে আগামী সভায় পোশাক শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণা করা হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com