1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণে প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে আরো ঐক্যবদ্ধ হতে হবে

  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৫.০৮ পিএম
  • ২৫১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গণতন্ত্রী পার্টির উদ্যোগে তাজ ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তফজ্জল হোসেন মানিক মিয়া হলে “মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণে ঐকবদ্ধ প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ভূমিকা” শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

পার্টির নির্বাহী সভাপতি অধ্যাপক ডাঃ শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী। তিনি বলেন, দেশী বিদেশী ষড়যন্ত্রের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ও অর্থনীতি হুমকির মুখে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ১৪ দলের নেতৃবৃন্দ, প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডাঃ ওয়াজেদুল ইসলাম খান, বাসদ এর আহ্বায়ক রেজাউর রশিদ খান, সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান, ন্যাপ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা চৌধুরী, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. জহুরুল ইসলাম ও শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদ আহমেদ, এড. ফুয়াদ হোসেন, কমল ঘোষ, শফি রেজা নূর, মিরাজুল ইসলাম, হরিপ্রসাদ মিত্র, সৈয়দা আফসানা আলতাফ শিল্পী।

জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেন, যারা বলতো বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি তারাও আজকে বাংলাদেশকে নিয়ে আগ্রহী। জাতির জনকের বৈদেশিক নীতির সবার সাথে বন্ধুত্বের নীতি  অনুসরণ করাই মূল লক্ষ্য। আজকে আমরা তার কন্যার নেতৃত্বে অর্থনৈতিক সফলতা অর্জন করছি। সে জন্যই বিদেশী শক্তি আজ আমাদের উপর নজর ফেলেছে। চলমান প্রগতির ধারাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক ছাত্রনেতা ও সফল মন্ত্রী কমরেড. রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের গৌরব, আমাদের অহংকার। বঙ্গবন্ধু কৃষক-শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের ডাক দেওয়ায় দল-মত নির্বিশেষে সকলেই মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল। আমরা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বিচ্যুতি হওয়ায় আজ নানা অনিয়ম, অবৈধ অর্থ পাচার ও বিশৃঙ্খলা শুরু হয়েছে।

সভাপতি অধ্যাপক ডাঃ শহিদুল্লাহ শিকদার মহোদয় সর্বশেষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যের আহ্বান জানিয়ে দেশের আকাশে বর্তমানে যে কালো মেঘ দেখা যাচ্ছে তা দূর করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ নির্মাণ করতে হলে সকল প্রগতিশীল শক্তিকে ৭১’র চেতনায় ঐক্যের এবং ত্যাগের যে অমিত শক্তি সেটির উপর নির্ভর করে এগোতে হবে। সভাপতি মহোদয় সর্বশেষ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com