1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Title :
এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ, লজ্জা-অপমানে আত্মহত্যার চেষ্টা ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক  রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা সিলেটে ছিনতাইকারীর হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, যে ভাবে গ্রেফতার হলো ছিনতাইকারী বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায় : আলাল দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি মাউন্ট মাকালু জয়ী বাবর আলীর অদম্য যাত্রার গর্বিত অংশীদার SAM-Bond (স্যাম-বন্ড)

এক্মি ল্যাবরেটরিজের শেয়ার হস্তান্তর করবেন এর উদ্যোক্তা

  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ১১.২৮ এএম
  • ১২২ Time View

ওষুধ ও রসায়ন খাতের দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পারভীন আক্তার নাসির শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।

চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, পারভীন আক্তার নাসিরের কাছে কোম্পানিটির মোট এক কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ৭৪৬ শেয়ার রয়েছে। এ শেয়ারের মধ্য থেকে ১৩ লাখ ৪৭ হাজার ৫৮৮ শেয়ার হস্তান্তর করবেন তিনি, যা স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে তার ছেলে রেজা-উর-রহমান সিনহাকে (কোম্পানিটির প্লেসমেন্টহোল্ডার) উপহার হিসেবে দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন পাওয়ার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত শেয়ার হস্তান্তরের কাজ সম্পন্ন করবেন এ উদ্যোক্তা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির মোট ২১ কোটি ১৬ লাখ এক হাজার ৭০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৪০ দশমিক ৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ২৯ দশমিক ২০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ১৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৩০ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ২৮৫ কোটি ৫২ লাখ টাকা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীর জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে সাত টাকা ৪২ পয়সা। ৩০ জুন, ২০২১ এনএভি দাঁড়িয়েছে ৯৫ টাকা চার পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি এনওসিএফপিএস হয়েছে ১২ টাকা ৭২ পয়সা।

গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩৪ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৮৯ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৮ টাকা ৮০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৮৭ টাকা ৮০ পয়সা থেকে ৮৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। দিনজুড়ে এক লাখ ৬৬ হাজার ৫৮৫ শেয়ার মোট ৩৩১ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনি¤œ ৬২ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৭ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com