1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

রিজার্ভ নামলো ২০ বিলিয়ন ডলারে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯.১৩ পিএম
  • ২৩৯ Time View

দেশের ডলার সংকটের মাঝে দুঃসংবাদ নিয়ে হাজির হয়েছে রিজার্ভের নতুন তথ্য। প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ থেকে নিয়মিত খরচ করায় তা এখন ২০ বিলিয়ন ডলারে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বিপিএম ৬ অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ২ হাজার ৯৬ কোটি ডলার। চলতি মাসের ৫ তারিখে যার পরিমাণ ছিলো ২ হাজার ১০৫ কোটি ডলার। অর্থাৎ অক্টোবরের ১৩ দিনে রিজার্ভ কমেছে ৯ কোটি ডলার।

এদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রিজার্ভ থেকে ৩৭৫ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

যেখানে আগের অর্থবছরের পুরো সময়ে রিজার্ভ থেকে ১ হাজার ৩৫৮ কোটি ডলার বিক্রি করা হয়েছিলো। ডলার সংকট কমাতে ও টাকার মান ধরে রাখতে ডলার বিক্রি করার উদ্যোগ নিয়েছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে কোনো উদ্যোগেই এ সংকট কাটছে না। তবে রিজার্ভের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে।

এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পালনেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত যে পরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার কথা ছিলো তা রাখা সম্ভব হয়নি। তাই আন্তর্জাতিক ঐ দাতা সংস্থাটির কাছে অনুরোধ জানিয়েছে শর্ত পূরণের লক্ষ্যমাত্রা কমাতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com