1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
মিউচুয়াল ফান্ড বিধিমালা বাতিল ও মাকসুদ কমিশনের শাস্তি দাবি কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২ কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা দিনাজপুরে আইইবি’র নতুন ভবনের উদ্বোধন দিনাজপুরে শিশুদের স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান

সাইফুদ্দিন মনি আর নেই

  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৯.০১ পিএম
  • ৪৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৯০’র গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র-ঐক্যের অন্যতম রূপকার, সাবেক ২০ দলীয় জোটের নেতা, বর্তমানে জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম নেতা ও ডেমোক্রেটিক লীগ (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি আর নেই।

ডেমোক্রেটিক লীগ (ডিএল) ভারপ্রাপ্ত মহাসচিব খোকন চন্দ্র দাস এক শোক বার্তায় বলেন ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মাধ্যমে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল। আর সেই সর্বদলীয় ছাত্র-ঐক্যের অন্যতম রূপকার ছিলেন সাইফুদ্দিন মনি। যিনি কখনই স্বৈরাচারের সাথে আপোষ করেনি।

ভাষা আন্দোলনের বীর সিপাহশালার অলি আহাদের অন্যতম সঙ্গী, রাজপথের সাহসী সৈনিক সাইফুদ্দিন মনির গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকা জাতি চিরকাল স্মরণ রাখবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে মিরপুরের বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। (ইন্না লিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ব্যক্তিগত জীবনে সাইফুদ্দিন মনি অবিবাহিত ছিলেন।

এদিকে সাইফুদ্দিন মনির মৃত্যুর খবর শুনে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী, সাবেক ছাত্রনেতা এডভোকেট মোঃ মিজানুর রহমান, এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের, কমরেড রফিকুল ইসলাম আসাদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জি. আব্দুল বারিক, বাংলাদেশ ন্যাপের সভাপতি এম এন সাউন সাদিকী প্রমুখ।  

ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, শুক্রবার বাদ আসর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নিজ গ্রাম মহেশপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম সাইফুদ্দিন মনিকে দাফন করা হবে।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে অল্প কিছু সময়ের মধ্যে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com