1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

লালমনিরহাট-২ আসনে প্রবাসী আমিনুর ইসলামের প্রার্থী ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৯.৫৮ পিএম
  • ৫১০ Time View

স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট ২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আমেরিকান প্রবাসী আমিনুর ইসলাম।

বৃহস্পতিবার (১২ই অক্টোবর) তার নিজ বাড়ি উত্তর মুসরত মদাতীতে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন,বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বেকার সমস্যা একটি অন্যতম মুখ্য বিষয় হয়ে উঠেছে। দিন দিন বেকার সমস্যা প্রকট হয়ে উঠেছে। বেকারত্ব একটি দেশের অর্থনীতির উপর মারাত্মক চাপ তৈরি করে। বেকারত্ব জীবনের জন্য যেমন অভিশাপস্বরূপ, তেমনি জাতীয় জীবনের জন্য বিরাট বোঝা।

প্রবাসী আমিনুর ইসলাম ২০০৮ সাল থেকে লালমনিহাটের রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে যোগাযোগ করে তিনি এই অবহেলিত অঞ্চলে বেকার ও অসহায় জনগোষ্ঠীর জন্য টেকসই কিছু করা জন্য। কিন্তু তারা কখনোই এ ব্যাপারে তাকে কোন সমাধানযোগ্য মানসিকতা প্রদর্শন না করে উল্টো এ ব্যাপারে সবসময় তাকে অনুৎসাহিত করেছে।তারা নিরুৎসাহিত করলেও আমিনুর ইসলাম তার প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে। ইতিমধ্যে তিনি বেকারদের হাহাকার, তাদের দুঃখ কষ্টের ও অনুভূতি গুলো বিলবোর্ড এবং ব্যানারের মাধ্যমে প্রচার করে জেলার সকল মানুষের কাছে পৌছে দিয়েছেন।

আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম সকলের উদ্দেশ্যে আরও বলেন, রাজনৈতিক দলের নেতারা বেকার যুবক যুবতীদের জন্য টেকসই কিছু না করে উল্টো এদের জীবন নিয়ে তামাশা করছে। তারা নিজের আখের গোছানো ছাড়া কখনোই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবার জন্য কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু বেকার সমস্যা সমাধানে তাদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি ও এলাকার টেকসই উন্নয়ন ছাড়া কখনোই একটা জাতি উন্নত হতে পারেনা।যার ফলে বেকার যুবক যুবতী ও অবহেলিত জনগোষ্ঠীর সুখের কথা চিন্তা করে বাংলাদেশ আইন সম্বলিত একটি হলফনামা প্রণয়ন করেন প্রবাসী আমিনুর ইসলাম। সেখানে উল্লেখ আছে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে বেকার যুবক যুবতীর জন্য চাকরি, ব্যবসা এবং উন্নত দেশে কর্মসংস্থান নিশ্চিত করবেন।

নির্বাচিত হবার ৯০ দিন পর হতে এ তিনটি বিষয়ের অগ্রাধিকার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে কোন অর্থ ছাড়াই বেকার যুবক যুবতীদের জন্য একটি পদ প্রদান করা হবে। উত্তীর্ণ হওয়ার পর প্রতিশ্রুতি ভঙ্গ করলে বাংলাদেশের প্রতারণা আইন ৪২০ ও ৪০৬ অনুযায়ী আইনগত দন্ডনীয় হবেন এবং সংসদ পদ বাতিল বলিয়া গণ্য হইবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com