1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৮.৪৭ পিএম
  • ২৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট শিশু সাহিত্যিক ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী  উপলক্ষে ১০ অক্টোবর বিকেলে কবিসংসদ বাংলাদেশ এর উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবিসংসদ বাংলাদেশ স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। তার বক্তব্যে তিনি বলেন, প্রয়াত রফিকুল হক দাদু ভাই একজন সৃজনশীল ও মানবিক মানুষ ছিলেন। বাংলা সাহিত্যের উন্নয়ন ও সমৃদ্ধিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার লেখাগুলো নতুন প্রজন্মের মানবিক গুণাবলি বিকোশিত ও প্রসারিত করবে। তিনি ১৯৭৪ সালে শিশু-কিশোর বিষয়ক সংগঠন চাঁদের হাট প্রতিষ্ঠা করেন। কবি, ছড়াকার ও সাহিত্যিক গড়ে তোলার ক্ষেত্রে এই সংগঠনের যথেষ্ট অবদান রয়েছে। রফিকুল হক দাদু ভাই রচিত প্রকাশিত ও অপ্রকাশিত লেখাগুলো পুণরায় প্রকাশ করে নতুন করে প্রকাশ ও তার লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার জন্যে তিনি দাবি জানান।

কবিসংসদ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি কবি আসাদ কাজল এর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কনকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি আসলাম সানী। তিনি তার ববক্তব্যে বলেন, রফিকুল হক দাদু ভাই একজন পরিশুদ্ধ মানুষ ছিলেন। তার লেখাগুলো নতুন প্রজন্মকে মানবিক হতে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ইকবাল হোসেন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর, জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মু. নজরুল ইসলাম তামেজী, কবি এম আর মঞ্জু, সব্যসাচী লেখক ফারুক প্রধান, গীতিকার রবিউল হাসান, কবি বাপ্পি সাহা, কবি আব্দুল হক চাষী।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি রোকেয়া সুলতানা, কবি রেবকা রেবা, কথাসাহিত্যিক হালিবা বেগম, কবি সুবর্ণা দাস, মঞ্জুর হোসেন ঈসা, ছড়াকার মালেক মাহমুদ, প্রশাসক দেওয়ান আজিজ, কবি জেবুন্নেসা মিনা, হেনা খান, কবি বাদশা গাজী, কবি প্রুস পারিনা সরকার, কবি মাহাবুবা নার্গিস প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে রফিকুল হক দাদু ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com