সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই! সপ্তাহের প্রথম দিনে দরপতনের শীর্ষে আলিফ ম্যানুফ্যাকচারিং সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধিতে শীর্ষে সিটি ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সভ্য ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় নারী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও র‌্যালী প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

সিপিডি’র মজুরি প্রস্তাব গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবিতে ব্যাহত করার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা করতে সিপিডি’র প্রস্তাবকে বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক আখ্যায়িত করে এ প্রস্তাবকে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিকে ব্যাহত করার প্রচেষ্টা হিসেবে দাবি করে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু।

আজ ১১ অক্টোবর (বুধবার) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত এক সভায় তিনি এ দাবি করেন।

বজলুর রহমান বাবলু বলেন, গত ৮ অক্টোবর রাজধানীতে এক অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার ৫৬৮ টাকা প্রস্তাব করে। গার্মেন্টস শ্রমিকদের সংগঠনগুলো গত ১ অক্টোবর নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে ৬৫ শতাংশ মূল বেতন, বাৎসরিক ১০% ইনক্রিমেন্ট ৫টি গ্রেড কাঠামোয় পোষাক শিল্প শ্রমিকদের ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির ঐক্যবদ্ধ দাবি করে ঠিক তখনি সিপিডি এ ধরনের প্রস্তাবনা বিভ্রান্তিকর, দুরভিসন্ধিমূলক ও  শ্রমিক সমাজের স্বার্থহানির চেষ্টা ছাড়া আর কিছু নয়। সিপিডির এই মজুরি প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করছি।  ২০১৮ সালে ১৬ হাজার টাকা মজুরির দাবিতে যখন গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছিল তখনও এ সংস্থাটি ষড়যন্ত্রমূলকভাবে ন্যূনতম মজুরি ১০ হাজার ২৮ টাকা করার প্রস্তাব করেছিল। যার ফলে তৎকালীন সময়ে সরকার ও মালিক গোষ্ঠী ৮ হাজার টাকার একটি প্রহসনমূলক মজুরি নির্ধারণ করে।

তিনি বলেন, বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন মানব কল্যাণে ও ভূগর্ভস্থ  খনিজ পদার্থ আবিষ্কার এবং উত্তোলনে ব্যবহারের জন্য। কিন্তু সেটা যখন যুদ্ধে মানব ধ্বংসের জন্য ব্যবহৃত করা হয়েছিল। এজন্য তিনি গবেষণা বন্ধ করে তার সব সম্পদ বিশ্বে যারা মানব কল্যাণে কাজে বিশেষভাবে অবদান রাখবে তাদের নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে ব্যয় করা হবে বলে দান করে যান। আমাদের দেশে সিপিডি গবেষণা করে শ্রমিকদের সামনে যুক্তিহীন তথ্য উপস্থাপন করায় এ প্রতিষ্ঠানের পূর্বের সফলতা অর্জনের সবটুকু বিসর্জন দিয়েছে।

বজলুর রহমান বাবলু সিপিডির এ প্রস্তাবকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধি দাবির আন্দোলনে সতর্ক ও সচেতন থাকার জন্য গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সিপিডি ৭টি গ্রেড থেকে কমিয়ে ৬টি করার প্রস্তাব করে। এতে ৫ ও ৬ গ্রেডকে একটি গ্রেড করার প্রস্তাব করা হয়েছে। অন্য গ্রেডগুলোর মধ্যে ৫ নম্বর গ্রেডে ১৯ হাজার ৩১০ টাকা, ৪ নম্বর গ্রেডে ২১ হাজার ৮০৮ টাকা, ৩ নম্বর গ্রেডে ২৩ হাজার ৫৩৩ টাকা, ২ নম্বর গ্রেডে ৩৪ হাজার ৬০৩ টাকা এবং ১ নম্বর গ্রেডে ৪১ হাজার ৫ টাকা করার প্রস্তাব করা হয় সিপিডির পক্ষ থেকে। সিপিডির সব প্রস্তাবই প্রত্যাখ্যান করেছে গার্মেন্টস শ্রমিকদের সকল সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS