1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বাংলাদেশকে ৯ বিলিয়ন ডলার দেবে এডিবি

  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ২.৫২ পিএম
  • ৩৫৪ Time View

বাংলাদেশকে ২০২৬ সাল পর্যন্ত ৯ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী বছর থেকে প্রতি বছর তিন বিলিয়ন ডলার করে পরবর্তী তিন বছরে এই সহায়তা দেয়া হবে।

বুধবার (১১ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানান সংস্থার কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

তিনি বলেন, আগামী বছর বাংলাদেশকে তিন বিলিয়ন ডলারের সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে এডিবির। পরবর্তী তিন বছর প্রতি বছর তিন বিলিয়ন ডলার করে এ সহযোগিতা দেয়া হবে। এটাই বাংলাদেশকে ঘিরে এডিবির পরিকল্পনা।

এর আগে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভ্যাকসিন তৈরির সক্ষমতা বাড়াতে নেয়া প্রকল্পে এডিবির দেয়া ঋণের দ্রুত অনুমোদন চান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি অনুমোদন না হলে স্বল্প সুদের ঋণ পাওয়ার বিষয়টি অনিশ্চিত হবে।

এ ব্যাপারে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, করোনা ও ডেঙ্গুসহ আরও নানা ধরনের রোগের টিকা তৈরি করতে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। সেখানে এডিবি ৩৩ কোটি ৮০ লাখ ডলার ঋণ দেবে। এর মধ্যে অর্ধেক স্বল্প সুদে এবং অর্ধেক বাজার দরের কাছাকাছি সুদ থাকবে। প্রকল্পটি যেন দ্রুত অনুমোদন করিয়ে দেয়া হয় সেজন্য এডিবি অনুরোধ করেছে।

সরকার এ ব্যাপারে আন্তরিক উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান পরিকল্পনামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com