1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার্কসবাদী

  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৯.৩০ পিএম
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনে বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। আজ ১০ অক্টোবর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন দলটি।

সিপিবি(এম) সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বিবৃতিতে বলেন, ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনে বর্বরোচিত বিমান হামলা চালিয়েছে, তা নজিরবিহীন এতে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর হামলা চালিয়ে  হত্যা ও ধ্বংস করে বর্তমান ইসরায়েলি সরকারের সন্ত্রাসবাদী চরিত্র উন্মোচন হলো।

নেতৃদ্বয় বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রশাসনের যুক্তিহীন পক্ষপাতিত্ব। মূলত মার্কিন সাম্রাজ্যবাদের মদদেই বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের মতামত উপেক্ষা করে ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে স্তব্ধ করে দিতে চাইছে ইসরায়েল। এই মার্কিন সাম্রাজ্যবাদ অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, কূটনৈতিক সাহায্য দিয়ে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডকে টিকিয়ে রেখেছে।

অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃদ্বয়। সেই সঙ্গে ফিলিস্তিন সমস্যার দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি সিপিবির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের জনগণ যেমন সমর্থন দিয়েছিল তেমনিভাবে বাংলাদেশের জনগন ও সরকারের উচিত ইসরায়েলের হামলার আনুষ্ঠানিকভাবে নিন্দা করা এবং ফিলিস্তিনের পাশে থাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com