1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন অনুষ্ঠানে বিশ্ববাসীর জন্য শান্তি কামনা

  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৩.৫৬ পিএম
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অদ্য ১০ অক্টোবর ২০২৩ রোজ মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, ২২/১ তোপখানা রোড, ঢাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

সভাপতিত্ব করেন হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ, কেন্দ্রীয় কমিটি। উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ইয়াসিন, সভাপতি বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ, ঢাকা মহানগর, মাওলানা মোঃ রকিবুল হাসান, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ, ঢাকা মহানগর প্রমুখ।

সভাপতির বক্তব্যে হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী বলেন, আমাদের নবী রাহমাতাল্লিল আলামীন এই পৃথিবীতে শুভাগমনের ফলে অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবী আলোকিত হয়ে যায় এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আসুন আমরা নূর নবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) আদর্শ অনুকরণ ও অনুসরণ করে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করি। মানবজাতির মুক্তির দিসারী উম্মতের কান্ডারী নবী (সঃ) পৃথিবীতে শুভাগমনের ফলে কাবা শরীফে সংরক্ষিত ৩৬০টি মূর্তি তাৎক্ষনিক ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল এবং নূর নবী (সঃ) আগমনে মহান আল্লাহপাক এই পৃথিবীকে মসজিদ হিসেবে গণ্য করে নিয়েছেন। যেন আল্লাহর বান্দারা যেখানে নামাজের সময় হয় সেখানে নামাজ পড়তে পারে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ বিশ্বব্যাপী সুন্নীয়ত কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং স্বাধীনতা স্বপক্ষের ওলামা মাশায়েখদের সংগঠিত করে মসজিদে নববীর আলোকে সমাজ গঠনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। তিনি আরো বলেন, ফিলিস্তিনীদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নির্যাতিত স্বাধীনতাকামী ফিলিস্তিনীদের বিজয় কামনা করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com