1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

পুঁজিবাজার নিয়ে ফেসবুক-ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করা হয়

  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৯.০২ পিএম
  • ৩৭৬ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অধ্যাপক শিবলী- রুবাইয়াতুল ইসলাম বলেছেন, পুঁজিবাজার একটি স্পর্শকাতর জায়গা। টাকা আয় করার জন্য অনেকে ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করেন। নির্বাচনের আগে আমরা ঝামেলায় পড়তে যাচ্ছি। কারণ নির্বাচনে অনেকের স্বার্থ রয়েছে। তারা বাজারেও অস্থিরতা তৈরি করতে চায়।

রোববার (৮ অক্টোবর) সিডিবিএল ও সিসিবিএলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০২৩’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে আমরা সুস্থ ও সুন্দরভাবে কাজ করতে চাই। দুইশ থেকে তিনশো কাজ করেছি। বিএসইসি কমিশনররা প্রাইভেট কোম্পানির মতো কাজ করে। তারপরেও সকালে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেক ভয় লাগে। কারণ পরেরদিন কি হবে বাজারের সেটা নিয়ে চিন্তা হয়।

তিনি বলেন, টাকা আয়ের জন্য ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করেন অনেকে। তারা লক্ষ লক্ষ টাকা আয় করতে চায়। মানুষ এগুলো পড়েও বেশি। বাজার অনেক স্পর্শকাতর হওয়ায় মানুষ ভয় পায়। এর ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে সম্মিলিত ভাবে মিথ্যা নিউজ যারা দিচ্ছে তাদের প্রতিহত করতে হবে। এটা নিয়ে আপনাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা বাজার ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তবে অস্থিরতা শুরু হলে মানুষ টাকা নিয়ে চলে যাবে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, দেশে বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে যাচ্ছি। অর্থনীতিতে অবদান রাখার জন্য আমাদের কাজ অব্যাহত থাকবে। মিথ্যা সংবাদ প্রকাশ হলে তা সব বিফলে যাবে। শহরের মধ্যে এরকম ডিজাইনে এয়ারপোর্ট করা খুবই বিশ্বমানের। এটিও করা সম্ভব হয়েছে। ১৫-৩৫ টা বিদেশি এয়ারলাইনস এখানে আসতে চায়। বিশেষ করে অনেক ইউরোপীয় এয়ারলাইনস। তারা বুঝতে পেরেছে এখানে অনেক ব্যবসা আছে। লস করতে তারা এখানে আসবে না।

তিনি বলেন, দীর্ঘমেয়াদী ফাইন্যান্সের জন্য পুঁজিবাজারে আসেন। অন্যদিকে গেলে ঠকে যাবেন। এরকম আমরা সবসময় বলি। বাংলাদেশ ব্যাংকের দিক থেকেও দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পুঁজিবাজারে পাঠিয়ে দিচ্ছেন। পুঁজিবাজারে কোনো সমস্যা নাই। থাকলে তা সরকার ঠিক করে দিচ্ছেন। সমস্যা দেশের কিছু ব্যাংক ও দেশের বাইরে যুদ্ধ। ব্যাংকের লিকুইডিটি সমস্যা আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com